বিভাজনে বিশ্বাসী নই, সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়াই বিএনপির দর্শন: মির্জা ফখরুল

186

ঢাকাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জাতিগত অবস্থান, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন কারণে দেশে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়েছে। এ অবস্থা থেকে অনেকেই ফায়দা নেয়ার চেষ্টা করেছে।

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ নিয়ে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা কোনো বিভাজনে বিশ্বাসী নই, সব ধর্মের মানুষকে সঙ্গী করে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বিএনপির দর্শন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল ও সমেন সাহার নেতৃত্বে ৫০ জন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালেই রেইনবো স্টেটের বিষয়ে বলেছেন। যেখানে সব ধর্ম, মত ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে অনেক বিভাজন, ভুল-বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু মানুষ প্রতিশোধ ও প্রতিহিংসার চিত্র দেখতে চায় না, ঐক্যের রাজনীতি সৃষ্টি করাই মূল কথা।

মির্জা ফখরুল বলেন, জাতিগত অবস্থান, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন কারণে দেশে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়েছে। এ অবস্থা থেকে অনেকেই ফায়দা নেয়ার চেষ্টা করেছে।

বর্তমান প্রেক্ষাপটে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, পিআর করতে হবে থেকে শুরু করে অনেক কথা হচ্ছে, আমরা সেসব বলি না। আমরা বলি, ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম এবং ২৪-এ একটি সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশ তৈরি করার। আমরা সব সম্প্রদায় এ ভূখণ্ডে একসঙ্গে বসবাস করতে চাই এবং সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, সংখ্যালঘুদের সঙ্গে বিএনপি আছে, ভবিষ্যতেও থাকবে।

পূর্বের খবরমসজিদের মিম্বারে চিঠি ছিঁড়ে ফেলা সেই খতিবকে জামায়াতের ফের রক্তচক্ষু ও হুমকি!
পরবর্তি খবরনির্বাচন কমিশন ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব করছে