বিএনপিতে জামালের পদোন্নতি

218

অনলাইন ডেস্ক:

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

দল আশা প্রকাশ করে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

পূর্বের খবরপটিয়ায় শহীদ মিনারে বিএনপির ফুল দিতে পুলিশি বাধা
পরবর্তি খবরআর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবাহনীতে খেলবেন জামাল?