ফ্রান্সে এম সি ইন্সটিটিউটের সুধী সমাবেশ অনুষ্ঠিত

228

প্যারিস থেকে মোহাম্মদ মাহবুব হোসাইনঃ এম সি ইনস্টিটিউট ফ্রান্স বাংলাদেশী কমিউনিটির জন্য আদর্শীক পরিবেশ গড়তে ভূমিকা রাখবে। আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠীত হয়েছে। গতকাল ২২ জুন ২০২৪ স্থানীয় সময় বেলা দেড়টায় প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে এই সমাবেশ অনুষ্ঠীত হয়।

 

প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ আরিফুজ্জামানের সন্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ফালাহ দারাইন মসজিদের সভাপতি চৌধুরী সায়েদ, সরবোন বিশ্ব বিদ্যালয় ফ্রান্সের উচ্চতর থিসিস ইন ইসলামোলজি এর প্রফেসর জামিলা ফাইরুজ, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর প্রধান উপদেস্টা শরীফ আল মোমীন, প্রকৌশলী আতাউল হক, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, সাংবাদিক আব্দুল মান্নান আজাদ, কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ নুরুল আবেদীন, ব্যবসায়ী ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর সহ-সভাপতি আব্দুস সালাম মামুন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহামদ মাহবুব হোসাইন, ব্যবসায়ী এনাম আহমেদ, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস আখুন্জী, আমী ভয়াজের স্বত্বাধিকারী ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর উপদেস্টা তানজিম হায়দার, মানবাধিকার কর্মী মোহাম্মদ আল আমিন, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন,সাংবাদিক কামারুজ্জামান কাজল, সংগঠনের ট্রেজারার হাসান হক, লেখক খালেদ মাহমুদ, কবি এম এ কুদ্দুস আল হাসান, মাসুম রিকাবদার ও তোফায়েল আহমেদ জয়নুল প্রমূখ।অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন এম সি ইনস্টিটিউটের উচ্চতর আরবি ভাষা বিভাগের শিক্ষার্থীগন।

সমাবেশে উপস্থিত মেহমানবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এম সি ইনস্টিটিউট ফ্রান্স বাংলাদেশী কমিউনিটির জন্য আদর্শীক পরিবেশ গড়তে ভূমিকা রাখবে।তারা বলেন, ফ্রান্সে বাংলাদেশীদের পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাই। প্রবাসীদের ছেলে-মেয়েদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য এমন একটি প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন ছিলো; যা এই প্রতিষ্ঠান পূরণ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ব্যাক্তি, সমাজ, দেশকে উন্নয়ন করতে হলে নৈতিক শিক্ষার পরিবেশ তৈরী করা সময়ের দাবী।আদর্শীক শিক্ষাই পারে সমাজ ও ব্যাক্তিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে। এই দ্বীনি প্রতিষ্ঠানকে চলমান রাখতে সবার সহযোগিতার হাত প্রসারিত করতে সকলের প্রতি আহ্বান জানানানো হয়।

এখানে উল্লেখ্য, ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু-কিশোর ও বয়স্ক নারী-পুরুষদের মাঝে ইসলামের নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা জাগ্রত রাখার মহৎ উদ্দেশ্য ̈ সামনে রেখে গত ১০ মার্চ ২০১৬ সালে ফ্রান্সে বসবাসরত একদল নিবেদিত ও সাহসী মানুষের প্রচেষ্টায় যাত্রা শুরু করে এম সি ইনস্টিটিউট ফ্রান্স। আগামী সেপ্টেম্বর থেকে নিজস্ব ক্যাম্পাসে ক্লাস চালুর লক্ষ্যে নতুন ছাত্র ছাত্রীদের ভর্তি পক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

পূর্বের খবরপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিবাজদের উৎসাহিত করবে: বিএসপিপি
পরবর্তি খবরবাংলাদেশ কী সুবিধা পাবে ভারতকে রেল ট্রানজিট দিয়ে?