দেশের সংখ্যালঘুদের আন্দোলন প্রধান উপদেষ্টার আশ্বাসে স্থগিত

154
মহানগর ডেস্ক: প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলছেন সংখ্যালঘু আন্দোলনের নেতারা। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান সংগঠনের সমন্বয়ক ও নেতারা।

এ সময় তারা জানান, প্রধান উপদেষ্টার কাছে তাদের ৮ দফা দাবি তুলে ধরা হয়েছে এবং সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলো তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এমন দেশ গড়ে তোলা হবে যেখানে হিন্দুদের মন্দির ও অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দেয়ার প্রয়োজন পড়বে না।

পূর্বের খবরদেশে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় ৬ সংগঠনের উদ্বেগ
পরবর্তি খবরশোক দিবসে ফেসবুকজুড়ে লাল প্রোফাইল পিকচার কেন?