খেলাধূলা ডেস্ক:
দুই সেঞ্চুুরি আর তিন হাফসেঞ্চুরিতে দিন শেষে ভারতের লিড এখন ২৫৫ রানের। ৫৫ বলে ২৭ রান নিয়ে কুলদীপ ও সমান বল খেলে ১৪ রানে অপরাজিত আছেন বুমরাহ। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। সেদিনের ১ উইকেটে ১৩৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে রোহিতের দল।
ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই যেন ভারতময়। নবম উইকেটে জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবও যেন ব্যাট হাতে সেটাই বোঝালেন। ১০৮ বলে অপরাজিত ৪৫ রানের জুটি করেন তারা। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ৪৭৩ রান।
এর আগে রোহিত শর্মা ও শুবমান গিল জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে বড় লিডের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর ফিফটি হাঁকিয়েছেন অভিষিক্ত ব্যাটার দেবদূত পডিক্কেল ও সরফরাজ খান।
দুই সেঞ্চুুরি আর তিন হাফসেঞ্চুরিতে দিন শেষে ভারতের লিড এখন ২৫৫ রানের। ৫৫ বলে ২৭ রান নিয়ে কুলদীপ ও সমান বল খেলে ১৪ রানে অপরাজিত আছেন বুমরাহ।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। সেদিনের ১ উইকেটে ১৩৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে রোহিতের দল।
দ্বিতীয় উইকেটে ২৪৪ বলে ১৭১ রানের জুটি করেন রোহিত ও শুবমান। দুইজনেই হাঁকান সেঞ্চুরি। রোহিত টেস্ট ক্যারিয়ারের ১২তম আর গিল তুলে নিয়েছেন চতুর্থ শতক।
১৬২ বলে ১০৩ রানের ইনিংস খেলেন রোহিত। বেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে আসে ১৩ বাউন্ডারি ও ৩টি ছক্কার মার। দীর্ঘদিন পর বোলিংয়ে এসেই উইকেট শিকার করলেন ইংলিশ অধিনায়ক।
শুবমান খেলেন ১৫০ বলে ১১০ রানের ইনিংস। ১২ চার ও ৫ ছক্কায় ইনিংস সাজান তিনি। জেমস অ্যান্ডারসনরে বলে রোহিতের মতো গিল হন বোল্ড।
চতুর্থ উইকেটে আরও একটি দুর্দান্ত জুটি করেন সরফরাজ ও পডিক্কেল। এই জুটিতে তারা যোগ করেন ১৩২ বলে ৯৭ রান। অফস্পিনার শোয়েব বশিরের বলে বোল্ড হওয়ার আগে ১০৩ বলে ৬৫ রান করেন পডিক্কেল। ১০ বাউন্ডারি আর ১ ছক্কায় অভিষেক ম্যাচেই ফিফটি হাঁকানোর কীর্তি গড়েন তিনি।
৬০ বলে ৫৬ রানের (৮ চার ও ১ ছক্কায়) ইনিংস খেলেন সরফরাজ। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। সরফরাজের অভিষেকও হয়েছিল এই সিরিজে। এছাড়া ১৫ রান করে করেন রবিন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল।
ইংল্যান্ডের হয়ে ১৭০ রানে ৪ উইকেট শিকার করেন শোয়েব বশির। ২ উইকেট নেন টম হার্টলি।





