ঢাকা অস্বাস্থ্যকর শহরের ৩য় অবস্থানে, ১ম দিল্লী আর ২য় স্থানে কায়রো

146

 

অনলাইন ডেস্কঃ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, বিশ্বে তৃতীয় স্থানে। বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর। মঙ্গলবার সকাল ১০টা ৬ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৩০৩, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ২৮৩ স্কোরে দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো।whatsapp sharing buttonsharethis sharing button

 

তৃতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ২৩৬, ভিয়েতনামের হ্যানয় ২২১ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এ ছাড়া ২১৯ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে সেনেগালের ডাকার।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

 

 

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

পূর্বের খবরবিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে : তারেক রহমান
পরবর্তি খবরএবার গণতন্ত্র রক্ষার দায়িত্বও আপনাদের: তারেক রহমান