জাতীয় প্রেস ক্লাবে ইহসানুল করিমের জানাজা

197

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় প্রেস ক্লাব, প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রী প্রেস উইং, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পূর্বের খবরখিলক্ষেতে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
পরবর্তি খবরআওয়ামী লীগের সময় মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে না: আব্বাস