ঢাকাঃ গ্রামীণফোনের কাছে কি দেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয় কি অসহায়! কিছুদিন পর পর গ্রামীণফোন কোন নোটিশ ছাড়াই মনগড়া নতুন নতুন নিয়ম চালু করে যাচ্ছে।
গ্রামীনফোন যারা ইউজ করেন তাদের এখন থেকে মাসে বিনা প্রয়োজনে ৬০ টাকা রিচার্জ করতেই হবে।
বর্তমানে ২০ টাকা রিচার্জ এর মেয়াদ ১০ দিন করেছে কোম্পানিটি। এরপর রিচার্জ না করলে ১০ দিন পর আপনার সকল আউটগোয়িং সার্ভিস বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কাউকে কল বা ম্যাসেজ এবং ইন্টারনেট ব্যবহারের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে, ইনকামিং চলবে শুধু।
আপনার ডাটার মেয়াদ থাকলেও লাভনাই, টাকার মেয়াদ শেষ হয়ে গেলে সব অফ করে দিবে। তারমানে প্রতিমাসে হুদাই মিনিমাম ৬০৳ রিচার্জ করাই লাগবে আপনার!
আবার এখন নতুন নিয়ম করেছে টাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ৩০ দিনের ভেতর যদি পুনরায় রিচার্জ না করেন, আপনার একাউন্ট এ যত টাকাই থাকুক না কেনো! সেইটা ০০.০০ করে দিবে তারা।
প্যাক এর মেয়াদ থাকতেই পারে, কিন্তু নিজের টাকার মেয়াদ কেনো থাকবে? কোনো কারন ছাড়াই আমার টাকা কেনো কেটে নিবে?





