গণভবনে বসেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা

197

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় গণভবনে এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা অংশ নিয়েছেন।

এ সভায় জাতীয় সংসদের সংরক্ষিত আওয়ামী লীগের ৪৮ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে। এরই মধ্যে এ আসনের বিপরীতে ১৫৫৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

পূর্বের খবরপুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তি খবরলুটের টাকা ভাগাভাগি করতে নিজেরা নিজেদের হত্যা করছে: রিজভী