কারাবন্দি ব্যারিস্টার কাজল ও ওসমানের বাসায় গেলেন রিজভী

245

অনলাইন ডেস্ক:

সুপ্রিম কোর্ট বারের সাবেক দুইবারের সম্পাদক ও এবারের নির্বাচনে সম্পাদক প্রার্থী কারাবন্দি আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার ওসমান চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাসায় গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে ব্যারিস্টার কাজলের ধানমন্ডির বাসায় ও ব্যারিস্টার ওসমানের সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে তিনি তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাগির হোসেন লিয়ন ও স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদুল কবির।

পূর্বের খবরবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
পরবর্তি খবরঘরোয়া লিগে ফিরেও ব্যর্থ লিটন, ১৯ বলে করলেন ৫