এবার পুতিনকে গালি দিলেন জো বাইডেন

214

অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জোসেফ বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খ্যাপাটে সান অব আ বিচ’ বলে এ গালি দিলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খ্যাপাটে সান অব আ বিচ’ বলে এ গালি দেন মার্কিন প্রেসিডেন্ট জোসেফ বাইডেন।

 

পুতিনের কাছ থেকে সব সময়ই পারমাণবিক সংঘাত ও মানবতার হুমকি আছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় জলবায়ু পরিবর্তনের হুমকির কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ও অন্যদের মতো নেতাদের কারণে এসব হুমকি তৈরি হচ্ছে বলে দাবি করেন বাইডেন।  তহবিলদাতাদের ছোট একটি দলকে এসব কথা বলেন তিনি।

 এর আগেও বাইডেন এ ধরনের গালি দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারি মাসে ফক্স নিউজের হোয়াইট হাউসবিষয়ক সাংবাদিককে তিনি ‘সান অব আ বিচ’ বলেছিলেন। মাইক্রোফোনে সেটি শোনা গিয়েছিল।

সূত্র: রয়টার্স

পূর্বের খবরযেভাবে ফেসবুক পোস্ট শিডিউল করবেন
পরবর্তি খবরবাংলাদেশের প্রায় ২ কোটি হিন্দুর বোঝা বহন করতে হবে ভারতকে: অখিল গগৈ