“এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

526

ঢাকাঃ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য এশিয়ান এইজে’র সম্পাদক সেলিম ওমরাও খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘নিউজ ২১বিডি.নেট’ সম্পাদক – BOMA সভাপতি একেএম শরিফূল ইসলাম খান।

No description available.

রাজধানীর তেজগাঁওয়ে ‘দ্য এশিয়ান এইজে’র অফিসে আয়োজিত এক বিশেষ সভায় ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সেলিম ওমরাও খান। উক্ত সভায় প্রধান অথিতি উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম নিমচন্দ্র ভৌমিক, বিশেষ অতিথি  হিসেবে ছিলেন এম শোয়েব চৌধুরী, সৈয়দ হোসাইন সৈকত।

May be an image of ১১ people and text
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মীর আব্দুল আলিম ও কামাল হোসেন, যুগ্ম সম্পাদক নূরে আলম খোকন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চিস্তি, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক আবু নাঈম খান, সদস্য- শ্যামল কুমার সান্যাল, রাশেদুল হাসান বুলবু্‌ল, নাসির উদ্দিন বুলবুল। এ সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকদের শক্ত অবস্থানের পাশাপাশি  অবাধ তথ্য প্রবাহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা। একই সাথে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা ও কল্যানে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান,নাজমা আখতার নীলা, সামসাদ আনহার, ইকবাল ভূঁইয়া, খোকা আমিন, লায়ন আক্তারুজ্জামান প্রমুখ।

 

 

 

পূর্বের খবরকোচকে ছাড়াই চট্টগ্রাম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ
পরবর্তি খবররমজানের পর, প্রতি শনিবার স্কুল খোলা থাকবে?