ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

140

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে এই হামলা চালানো হয়। দেশটির গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। দুই মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসফাহানের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইসফাহানে ইরানের একটি বিমান ঘাঁটি রয়েছে। বেশ কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে এখানে। রয়েছে পারমাণবিক স্থাপনাও। তবে গণমাধ্যম জানিয়েছে, পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদ আছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার জেরে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এই ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বা মার্কিন বাহিনী পেন্টাগন উভয়ই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ইরান ১৩ এপ্রিল নজিরবিহীন হামলায় ইসরায়েলের দিকে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘটনা ঘটল। তেহরান বলেছে, ১ এপ্রিল সিরিয়ার কনস্যুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছিল।

ইসরায়েল তাদের বিরুদ্ধে ইরানি হামলার জবাব দেওয়ার কথা বলার পর ইরান উচ্চ সতর্কতায় রয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ইরানে বিস্ফোরণগুলো ১৩ এপ্রিলের ইরানি হামলার ইসরায়েলের প্রতিক্রিয়া। সীমিত পর্যায়ে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইসরায়েলের লক্ষ্য সেনা ঘাঁটি ছিলো। সাধারণ মানুষ কিংবা পারমানবিক স্থাপনায় হামলার কনো ইচ্ছা তাদের নেই।

পূর্বের খবর২০৩০ সালের মধ্যে ১৫০ কোটি মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসবে
পরবর্তি খবররাজনৈতিক গুরুত্বপূর্ণ’ সফরে ঢাকা আসছেন কাতারের আমীর