ইউনাইটেড প্রেস ক্লাবের বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

285

নিউজ২১ডেস্কঃ আগামী ১০মে ইউনাইটেড প্রেস ক্লাবের বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় সারাবিশ্বের গণমাধ্যম কর্মীদের বছরের এই একটি দিন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যেটা গত ৩ মে পালিত হয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মীরা পুরো মে মাসেই গভীর তাৎপর্যের সহিত এই দিবসটি নানাভাবে পালন করে থাকে।

ঠিক তারই ধারাবাহিকতায় ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশের উদ্যোগে আগামী ১০মে শুক্রবার, বিকেল চারটায় শিল্প সম্পর্ক শিক্ষায়তন, টঙ্গী (আইআরআই) হলরুমে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়:’ বৈশ্বিক পরিবেশগত সংকটে সাংবাদিকতা’ উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হইবে।

ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের আয়োজনে উক্ত সেমিনারটি দেশের গণমাধ্যমের ব্যক্তিবর্গ জাতীয় পর্যায়ের সাংবাদিক ও টঙ্গী তথা উত্তরার গণমাধ্যম কর্মীদের যেমন এক মিলন মেলায় পরিণত হবে।

 

 

পূর্বের খবরমাওয়ায় উইংস লার্নিং সেন্টারের বিজয় উদযাপন
পরবর্তি খবরতাপপ্রবাহ নিয়ন্ত্রণে পরিকল্পনা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়