নিজস্ব প্রতিবেদনঃ আজ নজরুল ইসলাম খান তুষারের ১ম তম মৃত্যুবার্ষিকী। নিউজ২১বিডি.নেট এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খানের সহোদর মরহুম ছোট ভাই নজরুল ইসলাম খান তুষার ২০২৩ সালের ২৯ রমজান, চাঁদরাতে মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরন করে।
উল্লেখ্য, গত বছর ২১ এপ্রিল আখেরি জুম্মা বাদ আনুমানিক ৩টায় নজরুল ইসলাম খান তুষার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিস্বাস ত্যাগ করেন।
বীরমুক্তিযোদ্বা সিরাজুল ইসলাম খান ও নুরজাহান বেগমের ৩য় সন্তান মরহুম নজরুল ইসলাম খান তুষারের পূর্বপুরুষদের গ্রামের বাড়ি বিক্রমপুরের সাতগড়িয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
আজ বাদ আসর টঙ্গী বাজার জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন মসজিদের পেশইমাম হযরত মাওলানা আলহাজ্ব আকরাম সাহেব। এছাড়া টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ রোডে নিজস্ব বাসভবনে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য পবিত্র কোরআন খতম,মিলাদ শরিফ, খতমে গাউছিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুম নজরুল ইসলাম খান তুষারের জন্য দোয়ার আবেদন রেখেছেন, মহান আললাহপাক তাকে বেহেশত নসিব করেন।





