জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।
কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুলও বৈঠকে ছিলেন।
সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর যা বললেন আসিফ নজরুল
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন দলের নেতাকর্মী ও বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর আসিফ নজরুল তার ফেসবুক লাইভ থেকে আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন।
ফেসবুক লাইভে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, আমাদের ছাত্রসমাজ এবং জনগণের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সেনাপ্রধান সেটা বুঝতে পেরেছেন।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমার ছাত্র, আমার সন্তান সমতুল্য ছাত্র যারা আছ, তরুণ সমাজ, দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ- আপনারা একটু ধৈর্য ধরুন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। ইনশাআল্লাহ এখন থেকে আমরা সঠিক পথে অগ্রসর হবো।





