সেনাকুঞ্জে ড. ইউনুস ও খালেদা জিয়া সহ বিশিষ্ট জনদের সঙ্গে ড. সুকোমল বড়ুয়া

206

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথেও কুশল বিনিময় করেন তিনি।

 

 

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান সহ দেশের শীর্ষ রাজনৈতিক সামাজিক ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় সেনাকুঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এ কুশল বিনিময় করেন।

এ সময় সুকোমল বড়ুয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গেও রাষ্ট্রের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর সঙ্গে দেশের শান্তি ও সম্প্রীতি নিয়ে কথা বলেন। এছাড়াও তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ীকমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডা: জাহিদ সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আলী ইমাম মজুমদার, প্রবীন আইনজীবী ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার রুমিন ফারহানা সহ অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

পূর্বের খবরসাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণঃ ৭০০ টাকা বেতনের কর্মচারী থেকে হাজার কোটির মালিক
পরবর্তি খবরবাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত