সাবেক মন্ত্রী হান্নান শাহর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

36
ঢাকাঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আ.স.ম. হান্নান শাহর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদের মতো আচরণ না করে সহনশীল ও দায়িত্বশীল হওয়ার এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, কোনোভাবেই পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।

রিজভী হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, হান্নান শাহ ছিলেন সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিগর্ভ ব্যক্তিত্ব। ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে তিনি যেভাবে দলের হাল ধরেছিলেন এবং কারাবন্দি অবস্থায়ও দলের প্রতি অনুগত ছিলেন, তা স্মরণ করা হয়।

May be an image of one or more people
স্মরণসভাটি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এ সময় আ.স.ম. হান্নান শাহর রাজনৈতিক জীবন, বিএনপির রাজনীতিতে তাঁর অবদান এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, আ.স.ম. হান্নান শাহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সরকারের সাবেক মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণসভার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করা হয়।

​গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুল রহমান পেরার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল।

উক্ত স্মরণসভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান এবং বর্তমান কমিটির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (ব্যারিস্টার ইশরাক)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

পূর্বের খবরদেশের ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজনঃ বিবি গভর্নর
পরবর্তি খবরজাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মনিরের কবর জিয়ারত ও আলোচনা সভা