র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না: যুক্তরাষ্ট্র

184
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল

 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত মঙ্গলবার দুই দিনের সফরে বাংলাদেশে আসেন। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ সফর প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, লুর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে বেশ আন্তরিক। তিনি আরও বলেছেন, এ নিয়ে হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর কাজ করছে।

 

এর জবাবে প্যাটেল বলেন, এসব দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো র‍্যাবের আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতে উৎসাহিত করা।

গত মঙ্গলবার রাতে ডোনাল্ড লু ঢাকায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। নৈশভোজ শেষে নিজ বাসভবনে সংবাদ ব্রিফিং করেন সালমান এফ রহমান। সেখানে সাংবাদিকেরা র‍্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে সালমান এফ রহমান বলেছিলেন, র‍্যাবের নিষেধাজ্ঞার সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টিও জানানো হয়েছে। তারা বলেছে, এ দুটি বিষয় আইন দপ্তরে রয়েছে।

ডোনাল্ড লু এর আগে ঢাকা সফরে জানিয়েছিলেন, র‍্যাবের উন্নতি হয়েছে। ফলে পররাষ্ট্র দপ্তর থেকে এ বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। র‍্যাবের উন্নতি হয়েছে, তা আইন দপ্তরকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

 

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ও ভিসানীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলেছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা ও বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কে প্রভাব ফেলেছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা এবং ভিসা নীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

পূর্বের খবরকেন মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে ?
পরবর্তি খবরদুবাইয়ে কীভাবে বাংলাদেশিদের শত শত বাড়ি হলো