বিশেষ প্রতিনিধিঃ আগামী ২০ মে ২০২৬, রোজ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান-এর গাজীপুরের টঙ্গীতে আগমন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম মঞ্জুরুল করিম রনি, যিনি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গাজীপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈজ উদ্দিন তালুকদারসহ বিভিন্ন থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন জিসিসির মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। আসন্ন আগমনকে কেন্দ্র করে সফল আয়োজন নিশ্চিত করতে মহানগর ও থানা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।





