বোমা-উত্তরা মিডিয়া ক্লাবের বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের সভা অনুষ্ঠিত

128

 

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন গণমাধ্যমকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।

৩মে রবিবার বিকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব নাজিম উদ্দিন আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব মুহাম্মদ ওবায়দুল্লাহ।

অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম মানবাধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা সময়ের দাবি।

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ ক্লাবের সভাপতি জনাব কফিল উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি একেএম শরিফুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এম কফিল উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি। এছাড়া আরও ছিলেন জনাব মাসুদুল হক ব্যবস্থাপনা পরিচালক আমানা গ্রুপ, মিডিয়া বাক্তিত্ব চান্দা মাহজাবিন, ননী গোপাল ঘোষ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোমা ও উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি একেএম শরিফুল ইসলাম খান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উত্তরা মিডিয়া ক্লাবের পক্ষ থেকে মনোনীত পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেন।

তারা হলেন *  চন্দা মাহজাবীন  (নারী উন্নয়ন)
*  কবি জামসেদ ওয়াজেদ (কবিতা)
*  শ্রী ননা গোপাল ঘোষ  (মিস্টান্ন শিল্প)                                                                *  মুহাম্মদ মাসুদুল হক  (ব্যবসা)
*  বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত (মরণোত্তর)

 

 

আরও উপস্থিত ছিলেন মাহফুজা লিজা, শাহনা সুলতানা, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের সদস্য জাহাঙ্গীর সিকদার, অর্থ সম্পাদক সামসাদ আনহার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, প্রকাশনা সম্পাদক রাশেদ আহমেদ, যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল হুদা, মস্তাফিজুর রহমান, মুজিবর রহমান, রাশিদুল হাসান বুলবুল, কামাল হোসেন, হুমায়ুন কবীর, সুস্মিতা গোলাম,মনিরুজ্জামান জুয়েল, মিনহাজ উদ্দীন অন্তর, নাহিদ সুলতানা, ছিলেন নির্বাহী সদস্য ইসমোতারা মনি, দিলরুবা হোসেন, লাকি বেগম সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে সকল অতিথিকে উপস্থিতি ও সংবর্ধনা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ।

 

পূর্বের খবররাষ্ট্রের জনপ্রশাসন কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী
পরবর্তি খবরমেজর জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’ ফরাসি উদ্যোগে মঞ্চস্থ করার পরিকল্পনা