বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণি চৌধুরীর সদস্যপদ স্থগিত

145

নিউজ ডেস্কঃ বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীর সদস্যপদ স্থগিত করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।

আপাতত বিএনপির মিডিয়া সেল থেকে সিনিয়র সাংবাদিক কাদের গণি চৌধুরীর সদস্যপদ স্থগিত করার সিদ্বান্ত গ্রহন করা হয়েছে।

সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর ও সদস্যসচিব শহীদউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

এতে বলা হয়, কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।

পূর্বের খবরআওয়ামী লীগ সরকারের শতাধিক প্রভাবশালীর ব্যাংক হিসাব জব্দ
পরবর্তি খবরঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক নিয়াজ আহমেদ খান নিয়োগ পেলেন