ঢাকাঃ বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন BOMA এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।গতকাল ২১ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের রাজধানীর ৪২-৪৩ ট্রেজার আইল্যান্ড সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর, অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠার ১৫ বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা, দোয়া ও কেক কেটে উৎযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে BOMA এর সম্মানিত সভাপতি জনাব শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্যে লতিফুল বারি হামিম বলেন, বাংলাদেশের ডিজিটাল গণমাধ্যমের অগ্রগতিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ডিজিটাল মিডিয়া বিশ্বে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। এই ডিজিটাল মিডিয়ার অগ্রগতির এক যুগে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভূমিকা প্রশংসা কুড়িয়েছে। আমি বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করি।
সভাপতি জনাব শরিফুল ইসলাম খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন দেওয়ার নামে তামাশা করা হয়েছে। তৎকালীন আওয়ামী লীগের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দলীয় পদ পদবী দেখে অনলাইন মিডিয়ার নিবন্ধন দিয়েছে। মন্ত্রী তার নিজের টেবিলে নিবন্ধনের আবেদন পূরণ করে নিয়ে তার খেয়াল খুশিমতো অনলাইন মিডিয়ার নিবন্ধন দিয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই। সেই সঙ্গে অনলাইন গণমাধ্যম নীতিমালা সংস্কার করার দাবীও জানান তিনি।
এসময় বোমার নির্বাহী সভাপতি ডক্টর রেজাউল করিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর দীর্ঘ ১৪ বছরের গৌরবময় পথচলার মাইলফলক উদযাপন করতে যাচ্ছি আমরা। এই বিশেষ মাহেন্দ্রক্ষণে আপনার আন্তরিক সান্নিধ্য ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আপনাদের বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিঃ সহ-সভাপতি আবু সুফিয়ান রতন, সিনিঃ সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, আরিফুল ইসলাম, মিয়া শাজাহান মোহাম্মদ শামীম সার্জেন্ট সাইদুর রহমান মোঃ নিয়াজ মাহফুজা আক্তার, রফিকুল হুদা রাশেদ বাবু আপেল মাহমুদ আসমা রহমা্ন,রাশেদ বাবু প্রমুখ সহ বিভিন্ন অনলাইন মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।





