পথনাটক ‘আমাদের শিশুরা’ ফুলকির আয়োজনে প্রদর্শিত

269

নিউজ২১ডেস্কঃ সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে ফুলকির আয়োজনে ‘আমাদের শিশুরা’ নাটকের প্রদর্শনী হল।
‘ফুলকি’র আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগের অংশ হিসেবে ২৪.০৪.২০২৪ বিকাল ৪.৩০মিনিটে গাজীপুর সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের কুদ্দুছনগর এলাকায় ‘নবদিগন্ত স্কুলের সামনে এবং বিকাল ৫.৩০ মিনিটে ৮নং ওয়ার্ডের পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পথনাটক ‘আমাদের শিশুরা’ প্রদর্শিত হয়।

May be an image of ৭ people, speaker and text that says "অপরাজিতা শিত - দিত আখিক নও পুটি বিষয়ে চেননমুলর স্ইন BRA"

শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায় দিবা যত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়াদাওয়া করানো এবং বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের ‘অপরাজিতা’ প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবা যত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়কে উপজিব্য করে পরিবেশিত নাটকটি উপস্থিত বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেন।

May be an image of ১৩ people and text

পূর্বের খবরনাশকতার ৩ মামলায় মামুনুল হকের জামিন
পরবর্তি খবরটি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতির রাজা উসাইন বোল্ট