ঢাকাঃ আজ সন্ধ্যায় রাজধানীর উত্তরায় দেশের প্রবীণ ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম news21bd.com এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বেশ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ দেশের প্রবীণ এই শীর্ষ অনলাইন গণমাধ্যম নিউজ ২১ বিডি ডটকম আজ গৌরবের ১৮ বছর পূর্ণ অর্থাৎ দেড় যুগে পদার্পণ করলো।
আজকের এই আনন্দঘন মুহূর্তটি উদযাপনে রাজধানীর উত্তরায় কার্যালয়ে এক মিলনমেলা আয়োজিত হয়েছে।
এই উপলক্ষে (নিউজ২১বিডি.কম) news21bd.com এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সংক্ষিপ্ত অলোচনা সভা ও দোয়া ও কেককাটার মধ্যে দিয়ে আনন্দ অনুষ্ঠানটি ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
উল্লেখ্য থাকে যে, দেশের জনপ্রিয় এই অনলাইন সংবাদ মাধ্যম নিউজ২১বিডিডটকম ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। news21bd.com (নিউজ২১বিডি.কম) এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন BOMA এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বোমার নির্বাহী সভাপতি ডক্টর রেজাউল করিম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোমার নির্বাহী সভাপতি জনাব কামাল হোসেন, সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক, ওয়াহিদুল ইসলাম যুগ্ম সচিব অর্থ মন্ত্রণালয়, জাহাঙ্গীর সিকদার, আব্দুল আজিজ, হাফেজ এনায়েতুল্লাহ, মহিউল সামসুল, মুহাম্মদ ওবাউদুল্লাহ, আজহারুল ইসলাম মোল্লা, মোহাম্মদ শামীম, সার্জেন্ট সাইদুর রহমান , আব্দুল্লাহ আল মামুন, মাহফুজা ইসলাম, আখি চৌধুরী, ইসমত আরা মনি, লাকি বেগম, দিলরুবা আক্তার, সানজিদা পারভীন, জয়নাল আবেদীন,গ্যানুইন হামিদ খান সামির প্রমুখ।






