নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

145

অনলাইন ডেস্ক:

গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ রবিবার (২১ এপ্রিল) একটানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়।

শনিবার (২০ এপিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামী ২১ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর থেকে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, এসব এলাকার আবাসিক, সিএনজিসহ সব গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

পূর্বের খবরআফগানিস্তানে ভারী বর্ষণে আরও ২৯ জনের মৃত্যু
পরবর্তি খবরদিল্লির বোলারদের কচুকাটা করে হায়দ্রাবাদের বিশ্বরেকর্ড