ঢাকা ওয়াসা বোর্ডে সদস্য হলেন মুহাম্মদ আব্দুল হাই

52

নিউজ ডেস্কঃ ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আব্দুল হাই।

ঢাকা ওয়াসা বোর্ডে পৌর কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে জনাব মুহাম্মদ আব্দুল হাইকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ জারি করা এক সরকারি আদেশে জানানো হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬”-এর ধারা ৬(১) অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

মুহাম্মদ আব্দুল হাইয়ের পিতা তোফাজ্জল হোসেন ও মাতা ফিরোজা খাতুন। তার ঠিকানা ১১৯/৬, হামদার্দের গলি, তেজকুনী পাড়া, তেজগাঁও, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা।

সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

 

 

 

পূর্বের খবরসারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
পরবর্তি খবররাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি