টঙ্গীতে আই কে ইউ এর শিক্ষার্থীদের ব্ল্যাক বেল্ট প্রদান

183

নিজস্ব প্রতিবেদকঃ ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন (IKU) বাংলাদেশ এর আয়োজনে শুক্রবার বিকেলে সাহাজউদ্দিন সরকার স্কুল ও কলেজ, টঙ্গীতে ৯জন শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়। আই কে ইউ এর কেন্দ্রীয় সহসভাপতি ও গাজীপুর জেলার সভাপতি সৈয়দ আতিকের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাজউদ্দিন সরকার স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কারাতে ফেডারেশনের ট্রেজারার ও আই কে ইউ এর যুগ্ম সাধারণ সম্পাদক সেনসি আবুল কালাম আজাদ, আই কে ইউ এর সহসভাপতি শেকানুল ইসলাম শাহী, জেনারেল সেক্রেটারি সেনসি আব্দুল্লাহ আল-মামুন, প্রশিক্ষক সাইদ মাহমুদ, জসিম উদ্দিন প্রমুখ।

ব্ল্যাক বেল্ট ছাড়াও ১০০ জন শিক্ষার্থীকে ব্লু বেল্ট, গ্রীণ ও ইওলো বেল্ট প্রদান ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট এবং অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।
শিশু-কিশোর, যুবক-যুবতীরা কারাতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা, আত্মবিশ্বাস, আত্মরক্ষা ইত্যাদি বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। কারাতের প্রতি বর্তমানে আগ্রহ বাড়ছে বলে বক্তারা মত প্রকাশ করেন।

 

পূর্বের খবরপাকিস্তান-বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ
পরবর্তি খবরT20 World Cup 2024: Get to know teams via interesting facts