ঘণ্টাব্যাপী একান্ত আলাপচারিতায় ফখরুল-মোশাররফ

132

অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব। এরপর প্রায় এক ঘণ্টা তারা একান্ত আলাপ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজ নিতে আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দলের মহাসচিব তার বাসায় যান। এরপর ঘণ্টাব্যাপী একান্ত আলাপচারিতায় তারা একে অন্যের খোঁজখবর নেন।

পূর্বের খবরসরকার দমিয়ে রাখতে পারেনি, এখনো আন্দোলনে আছি: রিজভী
পরবর্তি খবরনেসলের শিশুখাদ্যে উচ্চমাত্রায় চিনি: রিপোর্ট