অনলাইন ডেস্ক:
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় গণভবনে এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা অংশ নিয়েছেন।
এ সভায় জাতীয় সংসদের সংরক্ষিত আওয়ামী লীগের ৪৮ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে। এরই মধ্যে এ আসনের বিপরীতে ১৫৫৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।





