খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

198

অনলাইন ডেস্ক:

কারামুক্তির পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন পরের এ সাক্ষাতে তারা ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।

সোমবার রাত সোয়া আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিট থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন মহাসচিব।

বৈঠক শেষে রাত ৯টা ৩০ মিনিটে চেয়ারপারসনের বাসা থেকে বের হন বিএনপি মহাসচিব।

পূর্বের খবরনাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদককে পেটানোর ঘটনায় ফখরুলের নিন্দা
পরবর্তি খবরহাইজাম্পে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের মাহফুজুর