কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু!

267

টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরে কাশিমপুর কারাগার কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার ধামলই এলাকার গিয়াস উদ্দিন খানের ছেলে আসাদুজ্জামান হিরা খান (৪৫)। নাশকতা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার হওয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর এক বন্দি শুক্রবার সকালে মারা গেছেন।

কাওররাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক জানান, হিরা কাওরাইদ ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার সকালে সেখানে হিরা খান মারা গেছেন বলে শুনেছি।

দলীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ২৮ অক্টেবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়েছিলেন হিরা খান। সমাবেশে যাওয়ার পর তারা জানতে পারেন তিনি গ্রেপ্তার হয়েছেন। তারপর থেকে আদালতে একাধিকবার জামিন চেয়েও পাননি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে হিরা কারাগারে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি শ্রীপুর থানার নাশকতা ও ভাংচুর মামলার আসামি ছিলেন।

পূর্বের খবরনির্বাচন কমিশনের সব থানার ওসি-ইউএনওদেরও বদলির নির্দেশ
পরবর্তি খবরশেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা