ভারত সফর থেকে একগুচ্ছ ‘তোফা’ পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে একগুচ্ছ ঘোষণা করা হল। তাতে ভারত যেমন লাভবান হবে, তার থেকেও বেশি লাভ হবে বাংলাদেশের। কী কী ঘোষণা করা হল?

অনলাইন ডেস্কঃ
শুধু তাই নয়, বাংলাদেশে UPI (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) পরিষেবা চালু করার ক্ষেত্রেও সাহায্য করবে বলে জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউপিআই চালু করার জন্য ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন ইন্ডিয়া’ (এনপিসিআই) এবং বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি হবে। অর্থাৎ ভারতের মতোই বাংলাদেশে ইউপিআই পরিষেবা চালু করার জন্য পদক্ষেপ করা হয়েছে।
গঙ্গা চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য যৌথ টেকনিক্যাল কমিটি তৈরি করার বিষয়ে একমত হয়েছে ভারত এবং বাংলাদেশ। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অন্যদিকে, বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর সংরক্ষণ এবং নিয়ন্ত্রণের প্রকল্পের জন্য বাংলাদেশে যাবে ভারতের একটি প্রতিনিধি দল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আরও কী কী ঘোষণা করা হয়েছে? ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের সিরাজগঞ্জে ইনল্যান্ড কনটেনার ডিপোর নির্মাণ করা হবে। বাংলাদেশি পুলিশ অফিসারদের প্রশিক্ষণের জন্য ৩৫০টি জায়গা রেখে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তাছাড়া ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কর্মসূচিতে যোগ দিচ্ছে বাংলাদেশ।





