এক সপ্তাহেও খোঁজ মেলেনি হারিয়ে যাওয়া শিশু মামুনের

175

নিজস্ব প্রতিবেদন ঃ গত ১৩ অক্টোবর রাজধানীর খিঁলগাওয়ের সিপাহিবাগের নিজ বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয় মামুন (১২) নামের এই শিশু। এরপর জানা যায় সে কাজেও যায়নি এবং বাসায় ও ফেরেনি।

তার পরিবারের সাথে কথা বললে তারা জানান আমারা আমাদের সকল আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়েছি কোথাও মামুনের খোঁজ পাইনি।

গত ১৬ অক্টোবর খিঁলগাও থানাও মামুনের নিখোঁজের বিষয় একটি জিডি করা হয়৷ যার নং ১৫২২ এবং ট্র্যাকিং নং 6J2YHG।

এ বিষয়ে খিলগাঁও থানার পুলিশ জানায় মামুন কে খোঁজার কাজ চলমান। মামুনের খোঁজ পেলে সাথে সাথে তারা মামুনের পরিবারকে অবগত করবেন।

নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি শিশু মামুনের। তার পিতা আবু তালেব ও মাতা রাজিয়া খাতুন বলেন হারানোর সময় ছেলেটির পরনে কালো টি শার্ট ও থ্রী কোয়ার্টার প্যান্ট ছিলে।

সকলের কাছে অনুরোধ তার বাবা মায়ের যদি কেন সহৃদয়বান ব্যাক্তি মামুন কে দেখে থাকে। তবে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে বলা হলো- ০১৬১৩৮২০৮১৭,০১৩১৭৮৬৬৯৪১,০১৭২০৬০৪৩৪৯।

পূর্বের খবরআজ নিউজ২১বিডি.কম এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তি খবরজামায়াতের কূটকৌশল, ‘র’ ধ্বংসাত্মক ব্যতিচার আর ‘অতি আত্মবিশ্বাস’ বিএনপির জন্য বুমেরাং হতে পারে