নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে।
৩মে রবিবার বিকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব নাজিম উদ্দিন আলম।
উদ্বোধন করবেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট শিল্পপতি এম কফিল উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি।
গণমাধ্যম দিবসের উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোমা ও উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি একেএম শরিফুল ইসলাম খান।







