আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

145

ঢাকাঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচন আজ শুক্রবার (১৯ এপ্রিল)। সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হবে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।

এরই মধ্যে নির্বাচনের সব আয়োজন শেষ করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার স্বার্থে সকাল থেকে ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াই শ পুলিশ সদস্যসহ সাদাপোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিতি থাকবেন।

ভোটকে আরও নিরবচ্ছিন্ন করতে এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি আরও ৩১টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গত বুধবার রাত ১২টা পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন ৫৭১ জন।

মিশা-ডিপজল প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগর বলেন, ‘নির্বাচন কমিশনের আয়োজনে আমরা খুশি। আশা করছি, সুষ্ঠু ও একটা ভালো নির্বাচন হবে।’ মাহমুদ কলি–নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার বলেন, ‘যেভাবে ভোট হতে যাচ্ছে, নির্বাচন কমিশনের কাজের প্রতি আমরা সন্তুষ্ট।’

ভোট। গঠনতন্ত্র অনুযায়ী, গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে জমবে নায়ক-নায়িকাদের ভিড়।

পূর্বের খবরভারতের এবারের নির্বাচনে ‘বাংলাদেশ কার্ড’ নেই কেন
পরবর্তি খবরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম