হতাহতের ঘটনায় ওবায়দুল কাদেরের শোক

157

অনলাইন ডেস্ক:

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তিনি।

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি এ ঘটনার সঠিক তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন।

পূর্বের খবরছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
পরবর্তি খবরআইনের শাসন না থাকলে দুর্ঘটনা ঘটতেই থাকে: ফখরুল