সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আয়োজন

132

আগামীকাল শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি।

 

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আগামীকাল জুম্মার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।

বিএনপি মিডিয়া সেল জানায়, ‘মাদার অফ ডেমোক্রেসি’ খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আগামীকাল জুম্মার নামাজের পর ঢাকাসহ ও দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

বিএনপি, এর সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহ এবং ঢাকাসহ সারাদেশের সকল স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একইভাবে, দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনাস্থল-মন্দির, চার্চ, প্যাগোডায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

পূর্বের খবরপুলিশের ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন ৩৩ কর্মকর্তা
পরবর্তি খবরপতিত স্বৈরাচার হাসিনার পক্ষে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার