অনলাইন ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে ২৬ থেকে ৩০ মার্চ পাঁচদিন সেনা, নৌ ও বিমানবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বুধবার (২০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী করা হবে। আগামী ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সবাই সপরিবারে আমন্ত্রিত।
সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র অথবা বিস্ফোরকদ্রব্য বহন না করার জন্য সবাইকে অনুরোধ করেছে আইএসপিআর।





