রিশাদের জোড়া আঘাতে ব্যাকফুটে যুক্তরাষ্ট্র

161

খেলাধূলা ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ভালো শুরুর পর দ্রুতই জোড়া উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। উদ্বোধনী জুটিতে ৪৪ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

এরপর জোড়া উইকেট হারায় তারা। মার্কিন শিবিরে জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন। টেইলর ২৮ বলে ৩১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অ্যান্ড্রিস গুস। ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র।

পূর্বের খবরফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা, সময় ৫ ঘণ্টা
পরবর্তি খবররাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১’ পেল স্নোটেক্স