
নরেন্দ্র মোদি
৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে বা এগিয়ে আছে মোট ২৪২টি আসনে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অন্তত ৩০টি কম। এরপরই সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস – ৯৮টি। কংগ্রেস ২০০৯ সালের নির্বাচনের পর এবার তাদের সেরা ফল করতে চলেছে, এটা বেশ স্পষ্ট।
এছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফল করছে। সমাজবাদী পার্টি এই মুহুর্তে ৩৪টি ও তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে এগিয়ে রয়েছে।
১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৪৪ দিনের বেশি সময় ধরে অনুষ্ঠিত সাত ধাপের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের জন্য দেশটিতে আজ ভোট গণনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়,নির্বাচনে প্রায় ৯৭ কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিল। এর মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী ভোটারসহ মোট ৬৪ কোটি ৩০ লাখ ভোটারের অংশগ্রহণে ভারত এবার একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।





