ভিক্টোরিয়ার জালে মোহামেডানের ১০ গোল

185

খেলাধূলা ডেস্ক:

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে মোহামেডান ১০-১ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।

মালয়েশিয়ান ফায়জাল বিন সারি এবং দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকে বড় এই জয় তুলে নেয় সাদাকালোরা।

প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল মোহামেডান। লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ভিক্টোরিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৬-৪ গোলের ব্যবধানে হেরেছিল দলটি।

ভিক্টোরিয়ার বিরুদ্ধে এ ম্যাচে দুই মালয়েশিয়ান মাঠে নামায় মোহামেডান। তারা হলেন-ফায়জাল বিন সারি এবং ফাইজ বিন হেলমি জালি। সারি নিজের প্রথম ম্যাচেই দলকে হ্যাটট্রিক উপহার দেন।

তৃতীয় মিনিটে ইমনের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর ইমন, সারি, শফিউল আলম শিশির, মনোজ বাবু, রাসেল মাহমুদ জিমিররা গোল করে মোহামেডানকে এনে দেন বিশাল জয়। ভিক্টোরিয়ার একমাত্র গোলটি করেন উল্লাস রায়।

পূর্বের খবরটি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন না শামি
পরবর্তি খবরইউসুফ-আজাদ-শত্রুঘ্নদের বহিরাগত বলে কটাক্ষ বিরোধীদের