বৃহস্পতিবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার

166

অনলাইন ডেস্ক:

রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গত ১২ মার্চ পবিত্র রমজানের প্রথম ইফতার এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে করেন বিএনপি নেতারা। এরপর ২৪ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।

পূর্বের খবরকর্মমুখী শিক্ষা না থাকায় বিদেশগামী হচ্ছে তরুণরা: জিএম কাদের
পরবর্তি খবরফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা মানবতাকে ধ্বংস করেছে: ন্যাপ