বীর শহীদদের স্মরণে সাউদি লুব্রিকেন্টসের মোটরসাইকেল শোভাযাত্রা

205

অনলাইন ডেস্ক:

দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ‘সাউদি লুব্রিকেন্টসে’র আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় পুরুষ মোটরসাইকেল রাইডারদের পাশাপাশি নারী রাইডারও অংশ নেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী থেকে এ শোভাযাত্রা শুরু হয়। পরে মানিক মিয়া এভিনিউ এলাকা ঘুরে রাজধানীর ৩০০ ফিটে শেষ হয় এ মোটরসাইকেল শোভাযাত্রা।

দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আরএফএল’র সাউদি লুব্রিকেন্টসের হেড অব মার্কেটিং মো. জহিরুল ইসলাম শিমুল শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাউদি লুব্রিকেন্টস নিবেদিত ‘মায়ের ভাষায় ভালোবাসা’ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা। দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশ সচেতন বাইকার’স ক্লাবের সঙ্গে কাজ করছি। প্রত্যেকটি যানবাহনের যাত্রী ও চালকদের সচেতনতার অংশ হিসেবে এ উদ্যোগ। এই ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বাইকারদের মধ্যে সচেতনতা তৈরি করতে চায়।
তিনি বলেন, সাউদি লুব্রিকেন্টস বাংলাদেশি একটি ব্যান্ড। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে সাউদি লুব্রিকেন্টস প্রস্তুত করা হয়। সাউদি লুব্রিকেন্টসকে বিশ্বের বিভিন্ন দেশে এত উঁচুতে আমরা নিয়ে যাবো, যেন বাংলাদেশকে নিয়ে সবাই গর্ব করে।

মহাখালী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক মো. মাসুদ রানা বলেন, নিয়ম মেনে মোটরসাইকেল না চালালে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। দ্রুতগতিতে বাইক চালানো যাবে না। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরতে হবে। সড়কে যতগুলো ট্রাফিক আইন রয়েছে সবগুলো মেনে চলতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এমন আয়োজনের জন্য সাউদি লুব্রিকেন্টসকে ধন্যবাদ জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হয় বাইকারদের রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক বাইকারকে উপহার স্বরূপ দেওয়া হয় টিশার্ট ও সকালের নাস্তা।

মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে সাউদি লুব্রিকেন্টসের এমন উদ্যোগকে স্বাগত জানান বিভিন্ন বয়সী বাইকাররা।

বাইকাররা জানায়, ছুটির দিনে এমন আয়োজন খুবই চমৎকার। আমরা সবাই নিয়ম মেনে রাস্তায় বাইক চালাবো। কেউ ওভারস্পিডে মোটরসাইকেল চালাবো না।

পূর্বের খবরসরকার আরেক দফায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে মার্চে
পরবর্তি খবরসারাবিশ্বের যুদ্ধ বন্ধ হোক, শান্তি আসুক: প্রধানমন্ত্রী