বাবর-কোহলির রেকর্ড ভাঙলেন রিজওয়ান

175

খেলাধূলা ডেস্ক:

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিড নিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শনিবার (২০ এপ্রিল) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। জয় পাওয়া ম্যাচে ৩৪ বলে ৪৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেইসঙ্গে টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়েছেন এই পাক উইকেটরক্ষক ব্যাটার।

নিউজিল্যান্ডের সঙ্গে ৪৫ রানের ইনিংস খেলার পথে ১৯ রানে থাকতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রিজওয়ান। সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের মালিক এখন রিজওয়ান। মাত্র ৭৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

অন্যদিকে ৮১ ম্যাচে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন কোহলি ও বাবর। দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের দেখা পেলেন রিজওয়ান। এর আগে শুধুমাত্র পাকিস্তানের হয়ে ৩ হাজার রান করেছিলেন বাবর।

পূর্বের খবরপ্রিয়াঙ্কা-নিকের ১৬০০ কোটির রাজপ্রাসাদ!
পরবর্তি খবরঢাকা অঞ্চলের ২১ স্কুল- কলেজের ৩০ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা