প্রধানমন্ত্রীর কাছে দুটি আন্তর্জাতিক পুরস্কার ও সনদ হস্তান্তর

175

ঢাকাঃ আজ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে দুটি আন্তর্জাতিক পুরস্কার ও সনদ হস্তান্তর হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার মন্ত্রিপরিষদ সভার শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নাগাসাকির মেয়রের দেওয়া সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন হস্তান্তর করেন।

জাপানের নাগাসাকি পীস পার্কে শান্তি-স্মৃতিস্তম্ভ স্থাপন করায় গত ২৮ মে নাগাসাকির মেয়র সুজুকি শিরো বাংলাদেশকে এই প্রশংসাপত্র দেন।

একই স্থানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন প্রধানমন্ত্রীর হাতে আইটিইউ’র উইনার ও চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন।  দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক অঙ্গনে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভাস্থ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের (আইটিইউ) সদর দপ্তর থেকে ২৮ মে বাংলাদেশকে এই দুটি পুরস্কার দেওয়া হয়।

ফোকাস বাংলা

পূর্বের খবরসাংবাদিকদের অনুরোধ জানিয়েছি আমরা, অর্ডার করিনি: এসবি প্রধান মনিরুল ইসলাম
পরবর্তি খবরপ্রশাসনে ঢালাওভাবে আবার চুক্তিভিত্তিক নিয়োগে হতাশা প্রশাসন ক্যাডারে