প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে নগ্ন হামলা গণমাধ্যমের স্বাধীনতা বিনষ্টের শামিল- অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি

467

নিউজ ২১ ডেস্কঃ গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় সহ সাংবাদিক নুরুল কবিরের উপর সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA) ও অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন অব বাংলাদেশ-অনেব এর সভাপতি এ টি এম শরিফুল ইসলাম খান।

 

mzamin

 

সম্পাদক পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের উপর আক্রমণ ও হেনস্তা কি বার্তা দিলো? এ হামলাকে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছে সংগঠন দুটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব খান।

 

BOMA সভাপতি আরও বলেছেন, হামলার সময় সাংবাদিকেরা জ্বলতে থাকা ভবনে আটকা পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হয়। এটি শুধু সম্পত্তির ওপর নয়; বরং গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক সংলাপ ও সাংবাদিকদের নিরাপত্তার ওপরও সরাসরি আঘাত। একটি শক্তিশালী ও স্বাধীন সংবাদমাধ্যম গণমানুষের মধ্যে তথ্যভিত্তিক আলাপ–আলোচনা এবং গণতান্ত্রিক সমাজ কার্যকর থাকার জন্য অপরিহার্য।

 

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শরিফুল ইসলাম খান' – Times24

 

 

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় হামলার মতো ভয়ংকর ঘটনা মুক্তিযুদ্ধের পর আর হয়নি বলে মন্তব্য করেছেন তিনি, এসব প্রতিষ্ঠানে হামলার সময় পুলিশ, সেনাবাহিনী ও সরকারের নীরবতা ছিল বিস্ময়কর এবং হতাশাজনক।

উল্লেখ্য,  বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন -BOMA হলো দেশের অনলাইন ভিত্তিক সকল সংবাদমাধ্যমগুলোর সর্ব বৃহত্তম সংগঠন। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দেশজুড়ে সংবাদমাধ্যম শিল্পে উদ্ভাবন, পাঠকসংযোগ, ব্যবসা উন্নয়নসহ নানামুখী বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। BOMA এর সদস্যসংখ্যা বর্তমানে দেশব্যাপী প্রায় এক হাজার। আর অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন অব বাংলাদেশ-অনেব যেখানে ১০০টির বেশি সংবাদমাধ্যমর সম্পাদক যুক্ত রয়েছে।

 

পূর্বের খবরশহীদ ওসমান হাদির শেষ বিদায়ে লাখ লাখ মানুষের ঢল
পরবর্তি খবরমুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকার রাষ্ট্রীয় শ্রদ্ধায় জানাজা অনুষ্ঠিত