ঢাকাঃ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শরিফুল ইসলাম খানশুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় সভাপতি একেএম শরিফুল ইসলাম খান নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

সেজন্য বোমা’র পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থীদের প্রতি আমরা চীর কৃতজ্ঞ। তরুন শিক্ষাথীদের এই অভ্যূদয় নবজাগরণের, অর্থনৈতিক গতিশীলতার মাধমে নতুন বাংলাদেশ বিনির্মানের এবং রাষ্ট্রকাঠামো সংস্কার মাধ্যমে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ সৃষ্টির!
শুভেচ্ছা বার্তায় সভাপতি একেএম শরিফুল ইসলাম খান বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন সবাই মিলে সম্মিলিতভাবে রাষ্ট্র সংস্কার এবং একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসন দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে নির্বাচনকে করেছে, নির্বাসিত। ব্যাপক লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে করেছে বিপর্যস্ত। বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তি এবং রাষ্ট্রের সকল অসঙ্গি দূর করে দুর্নীতি দুঃশাসনমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র গঠন এখন সময়ের দাবি। নতুন উপদেষ্টা পরিষদকে সে লক্ষে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ বির্নিমাণে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা, ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান।





