তারেক রহমানের (ঢাকা ১৭) নির্বাচনী কার্যালয়ে মিলাদ দোয়া-মাহফিল অনুষ্ঠিত

102

ঢাকাঃ গতকাল ৯ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের (ঢাকা ১৭) নির্বাচনী কার্যালয়ে – বনানী ১/সি,রোড নম্বর – ২, বনানী আবাসিক এলাকা, ঢাকায় এক মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মিডিয়া সেল এর উদ্যোগে  গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে ও আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে এক মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় ও  ঢাকা ১৭ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি অনলাইন মিডিয়া সেল এর আহবায়ক শরিফুল ইসলাম খান ও সদস্য সচিব মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক এর সার্বিক তত্বাবধানে সুন্দর ভাবে সম্পন্ন হয়।

 

 

পূর্বের খবরনিশ্চিত জয়ের পথে বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না কোন ঐক্য: রয়টার্সকে তারেক রহমান
পরবর্তি খবরজিজিএফ এর প্রাক নির্বাচনী জনমত জরিপে বিএনপি: ২২১টি আসন, জামায়াতে ইসলামী: ৫১টি আসন