ঢাকার সহ দেশজুড়ে ৪১৭টি থানার নিরাপত্তায় সেনা মোতায়ন, পুলিশের ১১ দফা বাস্তবায়নের দাবি

195

নিউজ২১ডেস্কঃ ঢাকার ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়ন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে। শুক্রবার (৯ আগস্ট) জানিয়েছে তাঁরা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছেন।

এছাড়া, নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দেশব্যাপী ২০৬ টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সেনাবাহিনী মোতায়ন রয়েছে।

 

এগারো দফা দাবিতে অনড় খুলনার পুলিশ, চলছে কর্মবিরতি

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা।শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজের পর, সম্প্রতি দেশজুড়ে সহিংসতার মধ্যে, পুলিশ হত্যার বিচারের দাবিতে শোক র‌্যালি করেন তারা। আর, তাদের দাবির সমর্থনে কর্মবিরতি পালন করেন।

 

পুলিশের ১১ দফা দাবিগুলো হলো”

 

১. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার।

২. ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে বাধ্য না করা।

৩. বেশি ডিউটি করলে ওভার টাইম সুবিধা প্রদান।

৪. শুক্র ও শনিবার এবং সব সরকারি ছুটি ভোগের সুযোগ প্রদান।

৫. দেশের স্বার্থে ছুটি কাটাতে না পারলে, অতিরিক্ত কর্ম দিবস হিসেবে আর্থিক সুবিধা প্রদান।

৬. সোর্স মানি প্রদান, ঝুঁকিভাতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ দানে সংবিধান ও জনগণের মনের কাঙ্ক্ষিত বিষয়কে প্রাধান্য দেয়া।

৭. পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চিত করা।

৮. নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা।

৯. পদোন্নতির পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা।

১০. বদলির ক্ষেত্রে নিজ জেলার নিকটবর্তী জেলায় প্রাধান্য নিশ্চিত করা।

১১. পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা।

শোক র‌্যালি থেকে পুলিশ সদস্যরা বলেন, নিরাপত্তা নিয়ে তারা এখনো চিন্তিত। তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না তারা। “সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা মারা যাবেন; আর সিনিয়র অফিসাররা ঘরে বসে থাকবেন, এটা হবে না;” বলেন পুলিশ সদস্যরা।

পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান তারা। শোক র‌্যালিতে কনস্টেবল থেকে পরিদর্শক পদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বের খবরসাংবিধানিক শূন্যতা দূর করতে অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারেঃ সুপ্রিম কোর্ট
পরবর্তি খবরআজ আবু সাঈদের বাড়ি রংপুরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস